পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo দুর্গাপূজায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল Logo মাটির ব্যাংকে জমছে টাকা, সমৃদ্ধ হচ্ছে গ্রামের পাঠাগার Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা Logo আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত

সিরাজগঞ্জে বাসচাপায় মা ও ছেলে নিহত, আহত ৩

ডেস্ক: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল বাসস্ট্যান্ড ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকার মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ছেলের নাম জানা যায়নি। তবে, মায়ের নাম মোছা. নীলা। তিনি কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মা ও ছেলে নিহত হয়েছেন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে তদন্ত করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

সিরাজগঞ্জে বাসচাপায় মা ও ছেলে নিহত, আহত ৩

আপডেট টাইম : ০১:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬