পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পাকিস্তানে নিরাপত্তা দল পাঠাচ্ছে বিসিবি

ঢাকা : বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে কথা হচ্ছে অনেক আগ থেকেই।

গত মে মাসে পিসিবি প্রধান শাহরিয়ার খানও জানিয়েছিলেন, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল খেলতে যাবে পাকিস্তানে। দেশটি যেহেতু পাকিস্তান, নিরাপত্তার ব্যাপারটি সবচেয়ে বড় ভাবনার বিষয়। এ কারণে মহিলা দলকে পাকিস্তানে পাঠানোর আগে নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী শীর্ষ নিউজকে বলেছেন, ‘আগামী সপ্তাহে আমরা একটি পর্যবেক্ষণ দল পাঠাব পাকিস্তানে। পাকিস্তানের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করে তারা একটি প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মহিলা দলের পাকিস্তান সফরের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’

পর্যবেক্ষক দলের প্রতিবেদন যদি ইতিবাচক হয়, সে ক্ষেত্রে সফরটা কবে হতে পারে, এ ব্যাপারে অবশ্য পরিষ্কার কিছু জানাননি বিসিবির প্রধান নির্বাহী। এর আগে ছেলেদের দল পাঠাতে ২০১২ সালে পাকিস্তানে পর্যবেক্ষক দল পাঠিয়েছিল বিসিবি। তবে সে সফর বাতিল হয়ে যায় তীব্র বিরোধিতায়।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর নৃশংস হামলায় নিহত হন ছয় পুলিশ ও দুজন সাধারণ নাগরিক। শ্রীলঙ্কার ছয় ক্রিকেটার ও একজন রিজার্ভ আম্পায়ার আহত হন সে ঘটনায়। এরপর ছয় বছর পাকিস্তান সফর করেনি কোনো দল। সর্বশেষ, মে মাসে জিম্বাবুয়ে পাকিস্তান সফর করেছে বটে। তবে এরপর আর কোনো দলই আগ্রহ দেখায়নি পাকিস্তান সফরে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পাকিস্তানে নিরাপত্তা দল পাঠাচ্ছে বিসিবি

আপডেট টাইম : ০৩:১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫