অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

টি-টোয়েন্টির জন্য টেস্ট খেলবেন না গেইলরা

বাংলার খবর২৪.কম500x350_eaa869f97f56142525a198626da54d7f_gayle : চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির জন্য আসন্ন বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের একাধিক ক্রিকেটার। এটা তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লিউআইসিবি) জানিয়েও দিয়েছেন। টি-টোয়েন্টির জন্য মূলধারার ক্রিকেট টেস্ট ছাড়ার ঘটনা তাদের এই প্রথম নয়। এর আগে ক্রিস গেইলও এ কাজ করেছিলেন। এ নিয়ে বোর্ড-গেইল দ্বন্দ্বও লেগে যায়। এবারও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে টেস্টকে উপেক্ষা করার বিষয়টিকে ভালোভাবে দেখছে না উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্ব শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। ওই সময় বাংলাদেশ-উইন্ডিজ দ্বিতীয় টেস্টও শুরু হবে জ্যামাইকার কিংস্টোনে। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টস চ্যাম্পিয়ন হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলবে দলটি। তাই বার্বাডোজের হয়েও খেলবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সাত ক্রিকেটার খেলবেন আইপিএলের বিভিন্ন দলের হয়ে। এরা হলেন- সুনিল নারিন, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, কাইরন পোলার্ড, ডুয়েন স্মিথ, আন্দ্রে রাসেল এবং স্যামুয়েল বদ্রি।
এরই মাঝে ডব্লিউআইসিবি’র নির্বাচক প্যানেলের প্রধান ক্লাইভ লয়েডের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যর ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দ: দিনেশ রামদিন (অধিনায়ক), ক্রিস গেইল, ক্রেইগ বাথওয়েট, কার্ক অ্যাডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, শিব নারায়ন চন্দরপল, জারমেইন ব্লাউউড, জেরমে টেলর, কেমার রোচ, জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল, সুলিমান বেন এবং শেন শিলিংফোর্ড।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

টি-টোয়েন্টির জন্য টেস্ট খেলবেন না গেইলরা

আপডেট টাইম : ০৪:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪