পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কোকোর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

ঢাকা: আরাফাত রহমান কোকোর ৪৬তম জন্মদিনে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বিকেলে বনানী কবরস্থানে যান খালেদা জিয়া। এ সময় তার ছোট ছেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন তিনি। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ এমএ মালেক।

কবর জিয়ারতের সময় বেগম জিয়ার সঙ্গে ছিলেন- তার বোন সেলিমা ইসলাম, ভাই সাঈদ ইস্কান্দরের স্ত্রী নাছরিন সাঈদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।

অপরদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কোকোর জন্মদিন উপলক্ষ্যে বুধবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক দোয়া পরিচালনা করেন।

দোয়া মাহফিলে অংশ নেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কোকোর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫