অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সোমবার বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বাংলার খবর২৪.কম500x350_53dbc500510538f07ad13a3d19567cd7_32_23171 : সোমবার বসছে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। যদিও অধিবেশনের মেয়াদ এখনো নির্দ্ধারিত হয়নি। তবে এ অধিবেশন বেশ সংক্ষিপ্ত হবে বলেই জানা গেছে। শুরুর দিন বিকেল ৪টায় সংসদ ভবনে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। এরআগে গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয় সূত্র জানায়, এটি অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার অধিবেশন। শুধুমাত্র কয়েকটি বিল পাশ ছাড়া এই অধিবেশনে তেমন কোনো কাজ নেই। এজন্য অধিবেশনের মেয়াদও হবে খুব সংক্ষিপ্ত। এক সপ্তাহ থেকে ১৫ কার্য দিবস পর্যন্ত চলতে পারে তৃতীয় অধিবেশন।

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গত সপ্তাহে জানান, সংবিধান অনুযায়ী এক অধিবেশন হতে পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন বসার একটা বাধ্যবাধকতা ব্যারিয়ার রয়েছে। মূলত সেজন্যই এই অধিবেশন। এটি অত্যন্ত সংক্ষিপ্ত হবে। এরপর নভেম্বরে একটি অধিবেশন রয়েছে। তবে সব কিছু নির্ভর করছে অধিবেশন বসার আগে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের উপর। তিনি বলেন, আসছে অধিবেশনে কয়েকটি বিল রয়েছে যেগুলো পাশ করা জরুরি। এছাড়া কিছু বিল আছে কমিটিতে প্রেরণ করা হবে। এরবাইরে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর থাকবে। তবে কোনো জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় থাকলে সেটি নিয়ে অবশ্যই আলোচনা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সোমবার বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আপডেট টাইম : ০৬:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০১৪