অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল-কাদা ছোড়া ছুড়ি বন্ধ করুন

বাংলার খবর২৪.কম500x350_0fd0c32ed440a58f3c38721eaf2ed7cc_image_96485_0: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, “দয়া করে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জনগণের সমস্যা সমাধানের চিন্তা করুন।

বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এই অনুরোধ করেন তিনি।জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) প্রদর্শনীর আয়োজন করে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ১৫ আগস্ট জন্মদিন পালন করায় খালেদা জিয়াকে ‘বিকৃত চরিত্র ও মানসিকতার’ বলে অভিহিত করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এ সময় তিনি খালেদা জিয়াকে খুনি বলেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “তার (প্রধানমন্ত্রী)বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার-বিবর্জিত তো বটেই, ভয়ংকরও। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে তিনি খুনি বলছেন। প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে ফখরুল বলেন, “সর্বোচ্চ আদালত কোন নেতাকে ‘রং হেডেড’ বলেছিল? খালেদা জিয়াকে নয়, শেখ হাসিনাকে।

শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “অনুরোধ করি, দয়া করে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, শিষ্টাচারবহির্ভূত কথা বন্ধ করে জনগণের সমস্যা নিয়ে চিন্তা করুন। তিনি দাবি করেন, “জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন ঘরে-বাইরে কোথাও মানুষের নিরাপত্তা নেই।

মির্জা ফখরুল বলেন, “বিএনপির ওপর একের পর আঘাত এসেছে, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতে ঘুরে দাঁড়িয়েছে।” তিনি দলীয় নেতাকর্মীদের এ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, দলের অর্থ সম্পাদক আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল-কাদা ছোড়া ছুড়ি বন্ধ করুন

আপডেট টাইম : ০৬:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০১৪