অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

লালমনিরহাটে জমি নিয়ে সংঘষে নারীসহ আহত ১০

লালমনিরহাট : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় নারীসহ ১০জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার পাঠানটারী এলাকার আব্দুর রহমান ও মোক্তার আলীর জমি নিয়ে বিরোধ র্দীঘ দিনের। জমি বিরোধের ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়। এ নিয়ে শুক্রবার রাতে দুই পরিবারের নারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১০জন আহত হন।

আহতরা হলেন, পাঠানটারী গ্রামের আনছার আলীর স্ত্রী আলেয়া বেগম (৭২), আবুলের স্ত্রী আমেনা বেওয়া (৬৫), নেছামুদ্দিনের স্ত্রী বছিরন বেওয়া (৭০), আনছার আলীর ছেলে সালাম মিয়া (৩০), মোক্তার আলীর স্ত্রী মোহসেনা বেগম (৬০), সমছার আলীর স্ত্রী বুলবুলী বেগম(৪৫), আব্দুর রহমানের স্ত্রী জোবেদা বেগম (৬৫) ও আবেয়া বেগম (৫৫), মান্নানের স্ত্রী রহিমা বেগম (৪০), মালেকের ছেলে মাজেদুল ইসলাম (১৮)।

অগ্নিসংযোগের খবর পেয়ে লালমনিরহাটের দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে মোক্তার আলীর দুইটি ঘর আগুনে পুড়ে যায়।

মোক্তার আলী জানান, তার ৭৭শতাংশ জমি র্দীঘদিন থেকে জবর দখলের চেষ্টা করে ওই এলাকার প্রভাবশালী আব্দুর রহমানসহ তার লোকজন। এ নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করেন।

তিনি আরো দাবি করেন শুক্রবার সন্ধ্যায় তার বাড়ির পুরুষরা বাজারে গেলে আব্দুর রহমানের লোকজন লাঠিশোঠা নিয়ে ওই জমির উপর থাকা ঘর ভেঙ্গে নিয়ে যায়। এ সময় তার বাড়ির নারীরা বাধা দিতে গেলে তাদের রশি দিয়ে বেধে মারপিট করে বাড়িতে অগ্নিসংযোগ করে চলে যায়।

অপরদিকে, আব্দুর রহমানের দাবি, ওই ৭৭ শতাংশ জমির প্রকৃত মালিক তিনি। মোক্তার আলীর লোকজনেই তার পরিবারের লোকজনের উপর হামলা করেছে। আব্দুর রহমান আরো জানান, নিজেরা নিজেদের বাড়িতে অগ্নিসংযোগ করে তার কাধে দোষ চাপানোর অপচেষ্টা করছে।

আদিতমারী থানার ওসি আকতার হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

লালমনিরহাটে জমি নিয়ে সংঘষে নারীসহ আহত ১০

আপডেট টাইম : ০৫:৫৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫