অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে বহিষ্কার Logo বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক Logo ঢাকায় বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় কসমেটিকস ও দুই বাইসাইকেল আটক Logo বিআরটিএ সহকারী পরিচালক হতে উপ পরিচালকের পদোন্নতি তালিকায় দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসরের নাম Logo অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা Logo গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ Logo যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার

পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক রফিকুজ্জামান পলাশ (৩৭) নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওয়ালটন প্লাজা সূত্র ও স্থানীয়রা জানায়, পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে শনিবার সকালে পলাশ তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে বাউরা ইউনিয়নের গ্রাহকের কাছে যাচ্ছিলেন। তারা পৃথক দুটি মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে রওনা হন। বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ওই ট্রাকের চাকায় পলাশের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে (পলাশ)। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে বড়খাতা হাইওয়ে থানা ও পাটগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মাস্টারপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি তিন মাস বয়সী এক কন্যা ও চার বছর বয়সী এক পুত্র সন্তানের জনক।
বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং পলাতক ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

Tag :

ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে বহিষ্কার

পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের

আপডেট টাইম : ০৮:২০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬