অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার অনুমোদন

ঢাকা: বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন সম্পর্কিত আইন-২০১৫’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, এই আইন কার্যকর হলে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন দুটিই বিলুপ্ত হয়ে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিগ) ’ প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, এই নতুন সংস্থা দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি খাতের শিল্প-কারখানার অব্যবহৃত জমি দক্ষতার সঙ্গে কাজে লাগাতে সহায়তা করবে।

এই খসড়া আইনে বলা হয়েছে যে, বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী নবগঠিত সংস্থায় বদলি হবেন। এ ছাড়া বিলুপ্ত সংস্থা দুটির সব সম্পদ ও দায়দেনা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মালিকানাভুক্ত হবে।

নতুন কর্তৃপক্ষের কাঠামো সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে অর্থমন্ত্রীর সমন্বয়ে সংস্থাটির ১৭ সদস্যের এক পরিচালনা পরিষদ থাকবে এবং বানিজ্য, শিল্প, বিদ্যুৎ, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ের মতো সংশ্লিষ্ট মন্ত্রিবর্গ এর সদস্য থাকবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার অনুমোদন

আপডেট টাইম : ০৬:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫