অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা

চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার আমন চাষি।

সোমবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কৃষকেরা। এতে মহাসড়কের দুই পাশে শত শত পাথর ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষুব্ধ কৃষকেরা জানান, চলতি আমন মৌসুমে সার সংগ্রহের জন্য তারা স্থানীয় মাধু ভট্টাচার্য্য ডিলার পয়েন্টে যান। সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক কৃষক চাহিদা অনুযায়ী সার পাননি। একপর্যায়ে কৃষকদের সার না দিয়েই ডিলার পয়েন্টটি বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

কৃষকদের আশঙ্কা, সময়মতো জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে না পারলে আমন ধানের উৎপাদন ব্যাহত হতে পারে। তাই দ্রুত পর্যাপ্ত সার সরবরাহের দাবি জানান তারা।

খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলে তাদের দাবি শোনেন এবং আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেন।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, “কৃষকদের সারের ঘাটতি ও ক্ষোভের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখেছি। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সারের ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। কোনো ডিলার সংকট তৈরি করলে কিংবা সারে কোনো অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের আশ্বাসের পর প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন কৃষকেরা। পরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

আপডেট টাইম : ১০:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬