পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

এবার স্বকণ্ঠে অপু বিশ্বাস

বাংলার খবর২৪.কম 500x350_0756f728f8d6776f81a3c8ef0e399f95_20130623-opu_23482বিনোদন : এখন পর্যন্ত মুক্তি পাওয়া কোনো ছবিতেই নিজে কণ্ঠ দেননি জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তার হয়ে ডাবিংয়ের কাজটি এতদিন অন্য কেউ করে আসছিলেন। আর এ কারণে অভিনয় দেখতে পেলেও প্রিয় অভিনয়শিল্পী অপুর কণ্ঠ শোনা থেকে বঞ্চিত হতেন ভক্তরা।
ভক্তদের জন্য সুখবর হলো, এখন থেকে তারা অপুর ছবিগুলোতে অভিনয় দেখার পাশাপাশি তাদের প্রিয় তারকার কণ্ঠও শুনতে পারবেন। এরই মধ্যে ডাবিংয়ের কাজ শুরু করে দিয়েছেন অপু। এখন থেকে নিয়মিতই ছবির ডাবিং করে যাবেন বলে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস।
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘আমি মাঝে বেশ কিছুদিন সিনেমার কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। ওই সময়টাতে নিজেকে নতুনভাবে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করেছি। আরও ভালো অভিনয় করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে, আরও বেশি প্রাণবন্ত অভিনয় করতে ডাবিংটা নিজে করলে ভালো হয়।
আর যেহেতু নিজের অনেক ধরনের পরিবর্তন নিয়ে চলচ্চিত্রে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছি, তাই ডাবিংটাকেও আয়ত্তে এনেছি। আশা করছি, কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোতে আমার ভক্ত-দর্শকেরা তা ভালোভাবেই টের পাবেন।’
এদিকে ডাবিং না করা প্রসঙ্গে অপু বলেন, ‘শুরুর দিকে সিনেমার শুটিং করার জন্য আমি বগুড়া থেকে ঢাকায় আসতাম। কাজ শেষ হলে আবার বগুড়ায় ফিরে যেতাম। ডাবিংয়ের জন্য প্রচুর সময়ের দরকার।’
‘সময়ের অভাবে তখন সিনেমার ডাবিং করা হতো না। তা ছাড়া প্রথমদিকে ডাবিংয়ের বিষয়টাও খুব একটা ভালো বুঝতাম না। আসলে খুব অল্প সময়ে আমার অনেক কাজ করা হয়েছিল, এটাও একটা ব্যাপার ছিল।’
আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে ২০০৪ সালে রুপালি পর্দায় যাত্রা শুরু হয় জনপ্রিয় অভিনয়শিল্পী অপু বিশ্বাসের। এ পর্যন্ত ৭০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে মুক্তি পেয়েছে ৬৭টি। বেশির ভাগ ছবিই দর্শক গ্রহণ করেছে।
এখন যেসব ছবিতে অপু ডাবিংয়ের কাজ করছেন, সেগুলো হচ্ছে— ‘শোধ’, ‘হিটম্যান’ ও ‘মনের ঠিকানা’। আশ্চর্যের বিষয় তিনটি ছবিতেই অপুর সহশিল্পী শাকিব খান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

এবার স্বকণ্ঠে অপু বিশ্বাস

আপডেট টাইম : ০২:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪