পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিষাক্ত রাসায়নিকযুক্ত পণ্য পুনঃপ্রক্রিয়া বন্ধে ইইউয়ের প্রতি আহ্ববান

ডেস্ক : মানবদেহ ও প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থযুক্ত পণ্যের পুনঃপ্রক্রিয়াজাতকরণ বন্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় কমিশনের (ইসি) প্রতি আহ্ববান জানিয়েছে জনস্বার্থ নিয়ে কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।

সম্প্রতি ইসিতে পাঠানো এক চিঠিতে সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ল, ইউরোপিয়ান এনভাইরনমেন্ট ব্যুরো, ওমেন ইন ইউরোপ ফর কমন ফিউচার, আইপেন এবং ইএসডিও প্রভৃতি সংগঠন ক্ষতিকর রাসায়নিক পদার্থ ডেকাব্রোমোডাইফেনিল বা ডেকাবিডিই (১) সমৃদ্ধ পণ্যের পুনঃপ্রক্রিয়াজাতকরণের বিষয়টি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে।

পাশাপাশি এই ইস্যুটি খুব শিগগিরই ইউরোপিয়ান কেমিক্যালস এজেন্সি (ইসিএইচএ) এবং অক্টোবরে পিওপি রিভিউ কমিটির স্টকহোম কনভেনশনে তোলা হবে বলে জানানো হয়েছে চিঠিতে।

এ ব্যাপারে ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ল’র আইনজীবী ডেভিড আজুলে বলেন, ডেকাবিডিই সমৃদ্ধ এসব পণ্যের পুনঃপ্রক্রিয়াজাত করা হলে পরিবেশে এর বিষাক্ত প্রভাব থেকে যায়।

তিনি বলেন, এসব রাসায়নিক পদার্থ প্রকৃতির মাটি, পানির সঙ্গে সহজেই মিশে যেতে পারে। ফলে এটি প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ ব্যাপারে ইএসডিও এর সেক্রেটারি জেনারেল ড. শাহরিয়ার হোসেন বলেন, ইইউকে অবশ্যই বিষাক্ত রাসায়নিক পদার্থ সমৃদ্ধ পণ্যের পুনঃপ্রক্রিয়া বন্ধ করতে হবে। এর ফলে প্রকৃতিতে বিপর্যয় দেখা যাবে এবং বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।

উল্লেখ্য, ডেকাবিডিই এমন এক ধরনের বিষাক্ত রাসায়নিক যা মূলত ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ও টেক্সটাইল জাতীয় পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়। এটি পরিবেশের সাথে মিশে যেতে পারে। ফলে বহু বছর ধরে পরিবেশ ও প্রকৃতিতে অবস্থান করে এটি প্রাকৃতিক পরিবেশ ও মানবদেহের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে থাক

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিষাক্ত রাসায়নিকযুক্ত পণ্য পুনঃপ্রক্রিয়া বন্ধে ইইউয়ের প্রতি আহ্ববান

আপডেট টাইম : ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫