পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

টাইম স্কেল পুনর্বহাল দাবি মাধ্যমিক শিক্ষকদের

ঢাকা : পদোন্নতির পদ খুবই কম থাকায় স্বতন্ত্র বেতন স্কেল ও টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।

সরকারের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার দেশের সকল বিদ্যালয়ে কালোব্যাজ ধারণ ও রবিবার প্রতিটি বিদ্যালয়ে দাবি সম্বলিত ব্যানার টানাবেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সংগঠনটির সদস্য সচিব মোখলেছুর রহমান চৌধুরী।

তিনি বলেন, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদটি অষ্টম জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডভুক্ত করতে হবে। এ ছাড়া নিয়োগবিধি তৈরি করে শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সহকারী শিক্ষকের ৮ বৎসর কর্মকাল হলেই তাকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দিতে হবে।’

মোখলেছুর রহমান চৌধুরী আরও বলেন, ‘সরকারকে একাধিক পদোন্নতি পদ সৃষ্টি, স্বতন্ত্র শিক্ষা অধিদফতর স্থাপন, সিনিয়র শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের ব্যবস্থা করতে হবে।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্ববায়ক মোফাজ্জল হোসেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

টাইম স্কেল পুনর্বহাল দাবি মাধ্যমিক শিক্ষকদের

আপডেট টাইম : ০৩:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫