পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

ঢাকায় যানজট নিরসনে সহায়তা করবে ইউএনডিপি

বাংলার খবর২৪.কম:500x350_08baefe4fe03b6758ca66a4b5e956b54_undp20140907161345 সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঢাকা শহরকে যানজট ও দুর্ভোগমুক্ত করতে আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ইউএনডিপি আমাদের দেশ কাজ করতে চায় এবং সহায়তা দিতে চায়। মূলত তাদের উদ্দেশ্যে আমাদের যানজটমুক্ত করা। এ ব্যাপারে তারা একটা পরিকল্পনা করেছেন। সরকারের সঙ্গে তারা জনগণকে সচেতনতা সৃষ্টি করতে এ প্রকল্পে সাহায্য করতে চায়। জেলখানা, গুরুত্বপূর্ণ অফিস যানজটের অন্যতম কারণ। নতুন অফিস ঢাকার বাইরে করার চিন্তা ভাবনা চলছে।’
তিনি আরো বলেন, ‘ট্রাফিক জ্যামের কারণে কেউই সময়মতো পৌঁছাতে পারে না। আমি নিজেও রোববার দেড় কিলোমিটার হেঁটেছি। রং সাইড ব্যবহার না করে ফুটপাথ দিয়ে হেঁটে এসেছি শাহবাগে একটি মোটর শোভাযাত্রা উদ্বোধন করতে। লোক দেখানোর জন্য এটা আমি করিনি, দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘ওই সময় আমার সঙ্গে সাংবাদিকরাও ছিল না।’
মন্ত্রী বলেন, ‘আমাদের এখানকার বাসে ইউএনডিপির লোকেরা যাতায়াতও করেছে। তাদের পর্যবেক্ষণ এখানে ছোট ছোট গাড়ির ব্যবহার বেশি। মানসম্মত বাস বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে ইউএনডিপি। লক্কর-ঝক্কর বাস অনেকেই ব্যবহার করতে চায় না। বিআরটিসি ছাড়া আমাদের আর কোনো বাস নেই। তবে এগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পরিবহন সংকট নিরসনে ১০০টি এসি মিনিবাস আমদানির প্রক্রিয়া চলছে বলেও মন্ত্রী জানান।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

ঢাকায় যানজট নিরসনে সহায়তা করবে ইউএনডিপি

আপডেট টাইম : ০৫:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪