পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

খুব সহজ উপায়ে মাত্র ১ সপ্তাহেই পেয়ে যান গোলাপি কোমল ঠোঁট! (ভিডিও সহ) –

সুন্দর একটি হাসির জন্য প্রয়োজন সুন্দর গোলাপি এক জোড়া ঠোঁটের। সুন্দর গোলাপি ঠোঁট আপনার সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিতে পারে। কিন্তু এই ঠোঁট বিভিন্ন কারণে কালো হতে পারে অনেকের ক্ষেত্রেই। অনেকের প্রাকৃতিকভাবে ঠোঁট কালো থাকে। তাছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মি, ধূমপান, অতিরিক্ত লিপস্টিকের ব্যবহার বিভিন্ন কারণে ঠোঁট কালো হয়ে যেতে পারে। কালো ঠোঁট গোলাপি করার জন্য বাজারে রয়েছে নানা কসমেটিকস। তবে এ সকল কসমেটিকসের রয়েছে নানান পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে এখন উপায়? উপায় রয়েছে হাতের নাগালেই, আপনি চাইলে মাত্র ১ সপ্তাহেই ঠোঁটের রঙ গোলাপি করে তুলতে পারবেন। আসুন জেনে নিই সেই সহজ জাদুকরী উপায়টি।
যা যা লাগবে

বিট ( একপ্রকারে সবজি। লাল রঙ্গের অনেকটা শালগমের মত দেখতে। আপনি যেকোণ বড় দোকান গুলো যেমন আগোরা, নন্দন, স্বপ্ন তে পেতে পারেন )
গাজর
মধু
অলিভ ওয়েল
যেভাবে গোলাপি ঠোঁটের জেলটি তৈরি করবেন

-সমপরিমাণ বিট এবং গাজর নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেষ্ট করে নিন। এবার এতে ২ চা চামচ মধু, ১ চা চামচ অলিভ অয়েল মেশান। পেষ্টের সাথে ভাল করে মধু ও অলিভ অয়েল মেশাবেন।

যেভাবে ব্যবহার করবেন

-একটি ছোট তুলোর বল নিন।
-এবার বলটি-বিট গাজরের মিশ্রণে ভিজিয়ে নিন। তারপর ভেজানো তুলোর বলটি আলতোভাবে ঠোঁটের ওপরে লাগান।
-এটি দিনে দুইবার ব্যবহার করুন। একবার সকালে, আরেকবার রাতে ঘুমাতে যাওয়া আগে।
-সম্ভব হলে এটি সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখুন। এটি নিয়মিত ব্যবহারে আপনার ঠোঁটের শুষ্কতা ও দাগছোপ দূর করে ঠোঁটকে গোলাপি করে তুলবে।
-যদি আপনার ঠোঁটের চারপাশে অনেক বেশি কালো থাকে তবে এই মিশ্রণটিতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে পারেন। লেবুর রস কালো দাগ দূর করতে সাহায্য করে থাকে।
-আপনি চাইলে এটি বানিয়ে ফ্রিজে ১০ থেকে ১২ দিন পর্যন্ত রেখে দিতে পারেন। তবে খুব বেশি দিন না রাখাই ভাল।

যেভাবে কাজ করে

গাজরে আছে বিটা ক্যারাটিন, অ্যান্টি অক্সিডেন্ট,ভিটামিন যা ত্বকের রুক্ষতা দূর করে থাকে। ত্বককে করে তোলে আরও স্বাস্থ্যকর, আরও সুন্দর। বিট হচ্ছে প্রাকৃতিক রঙ, যা ঠোঁটকে গোলাপি রং হতে সাহায্য করে। এছাড়া এতে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি অক্সিডেন্ট যা ঠোঁটকে কোমল করে তোলে। মধু ও অলিভ ঠোঁটকে ময়েশ্চারাইজড করে তোলে, এর রুক্ষতা দূর করে থাকে।নিয়মিত এক সপ্তাহ ব্যবহারে আপনার ঠোঁট আগের চাইতে অনেকটা নরম ও গোলাপি হয়ে উঠবে।

আরেকটি বিস্তারিত বুঝতে দেখে নিতে পারেন এই ভিডিওটি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

খুব সহজ উপায়ে মাত্র ১ সপ্তাহেই পেয়ে যান গোলাপি কোমল ঠোঁট! (ভিডিও সহ) –

আপডেট টাইম : ০৯:৫৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫