অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সাকিব খেলছেন ১০ লাখ ডলারের পাকিস্তান লিগে

ডেস্ক: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, । এছাড়া ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন ক্রিকেটার আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লীগের (পিএসএল) উদ্বোধনী আসরে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ টি-২০ টুর্নামেন্টের প্রাথমিক পরিকল্পনা প্রকাশ করার পর আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশীপে ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড এবং ড্যারেন সামি সকলেই ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর করেছেন। ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশনে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন টি-২০ ক্রিকেট কিং ক্রিস গেইলও।

বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান, ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন, নিউজিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট এবং টিম ব্রেসনানও তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পিসিবি।

লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা এবং ইসলাবাদসহ মোট পাঁচটি দল পিএসএলের প্রথম আসরে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রাইজমানি থাকবে দশ লাখ ডলার।

ভারতে অনুষ্ঠিতব্য আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে ৪-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টুর্নামেন্টে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কাতারের দোয়ায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে পিসিবির পক্ষ থেকে প্রথমে ঘোষণা দেয়া হলেও এখন সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ প্রতীক্ষিত এই টি-২০ আসর অনুষ্ঠিত হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সাকিব খেলছেন ১০ লাখ ডলারের পাকিস্তান লিগে

আপডেট টাইম : ০৬:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০১৫