পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

চরফ্যাশনে ট্রলারে ডাকাতি : ৭ জেলে অপহরণ

বাংলার খবর২৪.কম,ভোলাভোলা : জেলার চরফ্যাশনের ঢালচরের বালুয়ার খোলা সাগর মোহনায় ৬টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সাত জেলেকে অপহরণ করা হয়।

এছাড়াও অপহরণের শিকার জেলেরা হচ্ছেন-নুরনবী (৩২), মাঈনুদ্দিন (২৫),সামছু (৩০), জাহাঙ্গীর সারেং ছাড়া বাকী ৩ জেলের নাম-ঠিকানা জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাতে এ ট্রলার ডাকাতির ঘটনায় সশস্ত্র নৌ-ডাকাতদের ধাওয়া খেয়ে উল্টে গিয়ে কুকরীর কালিরচরে একটি ট্রলার ডুবে গেছে। নৌ-ডাকাতদের হামলায় আহত হয়েছে ৬ জেলে। ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলে উদ্ধার হলেও এখনো ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

চর কুকরীর শাহবাজপুর এলাকার বাশার মাঝি জানায়, ঢালচরের বালুয়ার খোলা সাগর মোহনায় শুক্রবার রাতে জেলেরা মাছ ধরে সাগর মোহনায় নোঙ্গর করেছিল। রাত আনুমানিক সাড়ে ৩ টায় দ্রুত গতি সম্পন্ন একটি বড় ট্রলারে করে ১০/১২জন সশস্ত্র নৌ-ডাকাত এসে ট্রলার গুলোতে হানা দেয়। এ সময় নৌ-ডাকাতরা ৬টি ট্রলারের জেলেদের কুপিয়ে ও পিটিয়ে সাগরে ফেলে দেয়।

তিনি আরো বলেন, এ সময় অপহরণের শিকার হয়েছেন ৭ জেলে। অন্য ট্রলারের সহায়তায় জেলেরা উদ্ধার হলেও আহতাবস্থায় ৬ জেলেকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভার্ত করা হয়েছে।

আহত জেলেরা হচ্ছে- কাশেম (৩৫), ছালেম খাঁ (৩২),মতলেব (২৩), খায়ের (২৮), কালাম (৩২) ও শফু সারেং (২৪)।

এদিকে জেলেরা জানায়, ডুবে যাওয়া ট্রলারটির মালিকের বাড়ি দৌলতখান উপজেলায়।

ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাফর শেখ জানায়, নৌ-ডাকাতির খবর জেলেদের মাধ্যমে শুনেছি। দূর্যোগ পূর্ণ আবহাওয়া ও দূর্গম অঞ্চল হওয়ায় অভিযান চালাতে বেশ কষ্ট হচ্ছে। তারপরও অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

চরফ্যাশনে ট্রলারে ডাকাতি : ৭ জেলে অপহরণ

আপডেট টাইম : ০২:২০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪