পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার

মিজানুর রহমান ( বাউফল) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে বাবুল সিকদার (৬৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাবুল সিকদার ধুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা রবিবার (২২ মার্চ) স্থানীয় জেলেদের চেষ্টার পরে ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) দুপুরে তেতুলিয়া নদীর একটি ঘাটে বাঁধা মাছ ধরার নৌকা হঠাৎ করে স্রোতের টানে মাঝ নদীতে ভেসে যায়। নৌকাটি উদ্ধার করতে বাবুল সিকদার নদীতে নামেন। এ সময় নদীর প্রবল স্রোতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় জেলে ও এলাকাবাসী তাকে উদ্ধারের জন্য নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা চেষ্টার পর নদীর নির্দিষ্ট একটি স্থান থেকে বাবুল সিকদারের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, নদীতে স্রোত বেশি থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা নদীতে মাছ ধরার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬