পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ : আহত ১০

বগুড়া: দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার ভড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী নগর পরিবহন নামের একটি বাসের সঙ্গে বিপরীত মুখি সাফা মাড়োয়া পরিবহন নামের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পঞ্চগড় গামী বাসটির যাত্রী গাইবান্দার পলাশবাড়ি উপজেলার মনসুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। হতাহতরা সকলেই ঈদের ছুটিতে কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। ঢাকাগামী বাসটি ঈদে ঘরমুখো যাত্রীদের কুড়িগ্রাম নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে ফিরছিল। বাস দু’টি বেপরোয়াভাবে চালানোর সময় দুর্ঘটনা কবলিত হয় বলে হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীরা জানান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর পরই আব্দুল কাদের (২৮) এবং আশরাফুল ইসলাম (৩০) নামের আরও দুইজন মারা যান। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বলে জানিয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ : আহত ১০

আপডেট টাইম : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫