পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অভিশংসন ক্ষমতা সংসদে গেলে বিশেষ দলের বিচার হবে : ফখরুল

বাংলার খবর২৪.কম: 500x350_3b3ac79a6cb0c91727c482f01fb082f3_fakrulবিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদে গেলে একটি বিশেষ দলের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেলে শাহবাগের পাবলিক লাইব্রেরিতে আমরা ক’জন আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতিনিধিত্বহীন সংসদে বিচারপতিদের অভিশংসন বিল বিএনপি সমর্থন করে না। এই বিলের মাধ্যমে একটি বিশেষ দলের বিচার করা হবে। তাই দেশের জনগণও এটিকে মেনে নেবে না।

বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল শিক্ষার্থীদের কাছে জানতে চান তিনি রাজনৈতিক বক্তব্য দেবেন কি না। এ সময় হল ভর্তি শিক্ষার্থীরা সমস্বরে না উচ্চারণ করলেও পরে তিনি রাজনীতি নিয়ে বেশ কিছু কথা বলেন। তিনি বলেন, সংসদের হাতে বিচারপতিদের অপসারণ ক্ষমতা গেলে বিচারপতিরা ন্যায়বিচার করতে পারবেন না। জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার থেকে বঞ্চিত হবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বর্তমান সংসদের সদস্যরাতো নির্বাচিত নন। তাদের সিদ্ধান্ত জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে জাপানকে সমর্থন করে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করেছে। অথচ ১৯৮৯ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে জাপানকে হারিয়ে একই পদে জয় পেয়েছিল বাংলাদেশ। জাপান আমাদের বন্ধুরাষ্ট্র। তারা যে প্রতিশ্রুতি বাংলাদেশকে দিয়েছে, তা তারা রক্ষা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তোমাদের রাজনীতি করতে বলছি না, তবে তোমাদের রাজনীতি সচেতন হতে হবে। আমাদের অনেক হতাশা, দুঃখ, কষ্ট আছে এসব কাটিয়ে পড়াশোনা করে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, দারিদ্র্যতা আর হতাশার হাত থেকে দেশকে টেনে তুলতে হবে। গুম-খুন অপহরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তোমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, তার পরিবার শিক্ষকের পরিবার। তাই যখন এ ধরনের অনুষ্ঠানে আসি, তখন মনে হয় নিজের পরিবারে এসেছি।
সংগঠনের চেয়ারম্যান বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থীরা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অভিশংসন ক্ষমতা সংসদে গেলে বিশেষ দলের বিচার হবে : ফখরুল

আপডেট টাইম : ০২:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪