অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাসের সাথে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই বাস যাত্রী মারা যান। এসময় আহত হন অন্তত ৫ যাত্রী।

নিহতদের মধ্যে রাজশাহী এলাকার রায়হান নামের একজনের পরিচয় জানাতে পারলেও অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

অপরদিকে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে সকালে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই মারা যান ঐ বাসের হেলপার। এসময় আহত হন অন্তত ১০ যাত্রী।

একই সময়ে শ্রীপুরে একটি শ্রমিকবাহী গাড়ি রাজেন্দ্র চন্দ্র বর্মন নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত রাজেন্দ্র চন্দ্র বর্মন গাজীপুরের রুটিয়ার চালা গ্রামের জ্ঞান মোহন চন্দ্র বর্মনের ছেলে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট টাইম : ১০:২০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫