পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আমরা দারিদ্র্য দেখতে চাই না

wihsfljiঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, ‘আমরা এদেশে দারিদ্র্য, দুঃখ ও বঞ্চনা দেখতে চাই না। বর্তমানে আমাদের দেশে দারিদ্র্যের হার ২৫ ভাগেরও নীচে। আর ৭৫ ভাগ লোক সক্ষম। তারা যদি একটি করে পোশাক দেন, তবে প্রতিটি দরিদ্র লোক তিনটি করে পোশাক পাবে।’

বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশু, দুস্থ ও অস্বচ্ছল লোকদের মাঝে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ এবং রেডিও ঢাকা এফএম ৯০.৪ আয়োজিত ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের গুরুখ্যাত এহতেশাম, ঢাকা এফএম ৯০.৪ এর চেয়ারম্যান ডলি ইকবাল ও প্রাণ আপের ব্রান্ড ম্যানেজার মনিরুল ইসলাম।

‘এগিয়েছি বহুদূর, যেতে হবে বহুদূর’-এহতেশামের এমন বক্তব্যের সূত্র ধরে বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশ সব সমালোচনা ও সব নেতিবাচক প্রচারণাকে তুচ্ছ করে সমানে এগিয়ে যাচ্ছে। বহুদূর যাওয়ার জন্য দরকার ত্যাগ, তিতীক্ষা এবং কিছুএকটা করার তাগিদ। আমরা দেখেছি সব পেশার, সব বয়সের মানুষের মধ্যে এ তাগিদ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। এখন দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমরা চাইলে দারিদ্র্যের মানচিত্র মুহূর্তেই বদলে দিতে পারি।’

এ সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আমরা দারিদ্র্য দেখতে চাই না

আপডেট টাইম : ০২:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪