পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

এডভোকেট আসাদকে ফেরতের দাবি পরিবারের

সিরাজগঞ্জ : নিখোঁজ সুপ্রিমকোটের আইনজীবী এডভোকেট মোঃ আসাদ উদ্দিনের সন্ধানের দাবিতে সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।

আজ শুক্রবার বিকেলে শহরের মুজিব সড়কস্থ নিমন্ত্রণ হোটেলের হলরুমে তাঁর স্ত্রী মোসাম্মৎ নাহিদ সুলতানা সুইটি লিখিত বক্তব্যের মাধ্যমে এ দাবি করেন।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিখোঁজ এডভোকেট আসাদ উদ্দিনের এক বৎসরের শিশু সন্তানকে কোলে নিয়ে তাঁর স্ত্রী নাহিদা সুলতানা সুইটি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী পেশায় একজন আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও ঢাকা জজকোর্টে আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন। আসাদ ঢাকা জজকোর্ট ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য।

সংবাদ সম্মেলনে সুইটি বলেন, গতকাল বৃহস্পতিবার সরকারী ছুটি থাকায় আমার স্বামী ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস্ বাসযোগে গ্রামের বাড়ী সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ীর উদ্দেশ্যে রওনা দেন। বাসটি বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বেলা আনুমানিক আড়াইটায় পৌঁছলে ট্রাফিক সিগন্যালে ওই বাসটি থামানো হয়। পরে সাদা পোশাকধারী ৫/৭ জন ব্যক্তি ডিবি পরিচয়ে বাসের ভেতর থেকে আমার স্বামী এডভোকেট মোঃ আসাদ উদ্দিনকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকেই আমার স্বামীর খোঁজ পাচ্ছি না। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরবর্তীতে এ বিষয়টি আমরা বঙ্গবন্ধু পশ্চিম, সিরাজগঞ্জ সদর ও সলঙ্গা থানাসহ গোয়েন্দা সংস্থা (ডিবি) অফিসে খোঁজ নেই। কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয় এ বিষয়টি আমাদের জানা নেই। তখন থেকেই আমার নিখোঁজ, স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি। এমনকি আমার এক বৎসরের সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছি। নাহিদা সুলতানা সুইটি তাঁর স্বামী এডভোকেট আসাদ উদ্দিনকে খুঁজে বের করে পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীসহ প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এডভোকেট আসাদ উদ্দিনের স্ত্রী নাহিদা সুলতানা সুইটির বড় বোন বিউটি খাতুন, বড় ভাই মজনু আলম, মনিরুল ইসলাম মাসুদ, রফিকুল ইসলাম, ভাবী রূপালী খাতুন, দেবর মাহমুদুর রহমান মোহন ও ভাগিনা আল আমিন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

এডভোকেট আসাদকে ফেরতের দাবি পরিবারের

আপডেট টাইম : ০১:৪৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫