অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এবার জাতীয় ঐক্যের আহ্বান কর্নেল অলি’র

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘এখন রাজনীতি থেকে শিক্ষিত ও দেশপ্রেমিক জনতা বিমুখ হয়ে যাচ্ছে। রাষ্ট্রের সর্বত্র দলীয়করণ। একে অপরকে ঘায়েল ও রাজনৈতিক নেতাদের বিতর্কিত করতে সবাই উঠে পড়ে লেগেছে। এভাবে দেশে স্থিতিশীলতা আসবে না। দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সোমবার সকালে এলডিপির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কর্নেল অলি বলেন, বর্তমানে দেশে দেশি-বিদেশি বিনিয়োগ হ্রাস পাচ্ছে। জাতীয় ঐক্য ও সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল স্থিতিশীলতা অর্জন সম্ভব।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, দলের প্রেসিডিয়াম সদস্য কামাল উদ্দিন মোস্তফা, আব্দুল গণি প্রমুখ।

কাউন্সিলে এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর এলডিপির সভাপতি এম এম খালেদ সাইফুল্লা, গণতান্ত্রিক যুবদলের সভাপতি তমিজ উদ্দিন টিটু, প্রচার সম্পাদক বেলাল হোসেন মিয়াজী, ঢাকা মহানগর সেক্রোটারি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।

কাউন্সিলে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম প্রেসিডেন্ট ও ড. রেদোয়ান আহমেদকে মহাসচিব করে জাতীয় কমিটি গঠন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এবার জাতীয় ঐক্যের আহ্বান কর্নেল অলি’র

আপডেট টাইম : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫