অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনে পার্লামেন্টের উচ্চকক্ষ গঠনের পরামর্শ জেএসডি’র

ঢাকা: দেশে এখন রাজনৈতিক চরম সংকট চলছে উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব সংকট নিরসনে সরকারকে পরামর্শ দিয়েছেন।

আজ বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলটির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক সভায় আ স ম আবদুর রব রাজনৈতিক সংকট সমাধানে সরকারকে পরামর্শ দেন।

আ স ম আবদুর রব বলেন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এজন্য রাষ্ট্রীয় ব্যবস্থার কাঠামোগত সংস্কার জরুরি।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে পার্লামেন্টের উচ্চকক্ষ গঠন করতে হবে। সেই উচ্চকক্ষ নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সংকট উত্তরণে তিনি জাতীয় ঐক্য সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের স্বার্থে স্বাধীন দেশের উপযোগী প্রশাসন, আইন-কানুন, বিচার ব্যবস্থা ও সংবিধান নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র জন্ম হয়। এ লক্ষ্য বাস্তবায়নের সংগ্রামে দলের হাজার হাজার নেতা-কর্মীকে শহীদ হতে হয়েছে। স্বীকার করতে হয়েছে চরম আত্মত্যাগ। জাতির প্রতিটি সংকটময় মুহূর্তেই জেএসডি সঠিক পথনির্দেশ দিয়েছে।

তিনি বলেন, ১৯৭২ সালে বিপ্লবী জাতীয় সরকার গঠনের আহ্বান, ৭৫ এর ৭ই নভেম্বরের সিপাহী-গণ অভ্যুত্থানের সময়ে গণতান্ত্রিক জাতীয় সরকারের ডাক ও ১৯৯৬ সালে ঐকমত্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছিল জেএসডি।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে দলের অনেক শহীদ ও প্রয়াত নেতাদের পরিবারের সদস্যবর্গ এবং সাবেক নেতৃবন্দসহ জেএসডি, শ্রমিক জোট, যুবপরিষদ, স্বেচ্ছাসেবক পরিষদ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনে পার্লামেন্টের উচ্চকক্ষ গঠনের পরামর্শ জেএসডি’র

আপডেট টাইম : ০২:৫৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫