পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিরাপত্তা ইস্যুতে শেষ মুহূর্তে বেঁকে বসলো ফিফা

ডেস্ক: নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাছাই পর্বের ম্যাচ নিয়ে শেষ মুহূর্তে বেঁকে বসলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে ১৭ নভেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

তবে শেষে মুহূর্তে এসে নিরাপত্তাকে সামনে নিয়ে এলো ফিফা। এর ফলে ঢাকায় অনুষ্ঠিতব্য ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হলো।

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের কর্মকর্তাদের সাথে নিরাপত্তা নিয়ে বৈঠক করার পর অস্ট্রেলিয়ার সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা।

বুধবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই ম্যাচের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলতে শনিবার ঢাকায় আসছে ফিফার একটি প্রতিনিধি দল।

উল্লেখ্য, গত মাসে বাংলাদেশের সঙ্গে দুই টেস্টের সিরিজ খেলতে আসার কথা ছিল অসিদের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদেশে জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করে দেশটি।

এদিকে, একই কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ডেভিড গ্যালপ জানান, ফিফা নিরাপত্তা প্রতিনিধিরা পরিদর্শন শেষে যে তথ্য দিবেন তার উপর ভিত্তি করেই বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, খেলোয়াড় এবং স্টাফদের নিরাপত্তা সবার আগে এবং পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা পাওয়ার আগে সফরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।

সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি খুন, ঢাকায় শিয়া সমাবেশে হামলায় দুজনের মৃত্যু, একজন সেক্যুলার প্রকাশককে হত্যার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্বের সাথে স্থান পেয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নিরাপত্তা ইস্যুতে শেষ মুহূর্তে বেঁকে বসলো ফিফা

আপডেট টাইম : ০২:৪৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫