অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পদত্যাগী ইকবালকে জাপার সব পদ থেকে অব্যাহতি

ঢাকা : জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি দলটির যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগকারী অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে জাপার প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাপার গঠনতন্ত্রের ৩৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এরশাদ তাকে অব্যাহতি দিয়েছেন বলে শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইকবাল হোসেন রাজু শীর্ষ নিউজকে বলেন, আমি এক সপ্তাহ আগেই যুগ্ম মহাসচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছি। এটা থেকে আর অব্যাহতি দেওয়ার কি আছে? আর প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ যখন কারাগারে ছিলেন, তখন আমার কোনো পদ ছিল না। পদ ছাড়াই আমি তাকে মুক্ত করার জন্য প্রথম মিছিল করেছিলাম। এখনও যারা এরশাদ সাহেবকে বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছে তাদের হাত থেকে এরশাদকে মুক্ত করতে পদ ছাড়াই আন্দোলন করে যাবো।

উল্লেখ্য, জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে গত ২৯ অক্টোবর মধ্যরাতে একটি ক্ষুদে বার্তার মাধ্যমে দলের যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ইকবাল হোসেন রাজু।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পদত্যাগী ইকবালকে জাপার সব পদ থেকে অব্যাহতি

আপডেট টাইম : ০১:৩৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫