পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

দলীয় কর্মীকে পেটালো রাবি ছাত্রলীগ

রাবি: হোটেলের কর্মচারীকে পিচ্চি বলে ডাকায় নিজ দলীয় কর্মীকে মারধর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালায় ছাত্রলীগ নেতা-কর্মীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে।

আহত এই ছাত্রলীগ কর্মীর নাম সোহাগ রানা। সে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও নবাব আব্দুল লতিফ হলের আবাসিক ছাত্র। তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকা থেকে আসা কয়েকজন ভর্তিচ্ছুকে নিয়ে খাবার খেতে টুকিটাকি চত্বরে যায় ছাত্রলীগ কর্মী সোহাগ রানা। খাবার খাওয়ার সময় সোহাগ হোটেল কর্মচারীকে পিচ্চি বলে পানি আনতে বলে। এসময় তার পেছনে থাকা ছাত্রলীগ নেতা আবুল খায়ের রিনেট, হিরক ও বায়েজিদ হোসেন বিষয়টি শুনে সোহাগকে বলে ‘ তুই ওকে পিচ্চি বলছিস কেন? এই কথা বলেই ভর্তিচ্ছু মনে করে তাকে মারধর করতে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রিনেট বলেন, তাকে প্রথমে না চিনতে পারায় ও ভুলবুঝার কারণে এই ঘটনা ঘটেছে। তবে আমি এতে সম্পৃক্ত ছিলাম না।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ঘটনাটি শুনেছি এ ব্যাপারে সুষ্ঠ তদন্ত করা হবে। যদি ছাত্রলীগ কর্মী দোষী হলে তার বিষয়ে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

দলীয় কর্মীকে পেটালো রাবি ছাত্রলীগ

আপডেট টাইম : ০৪:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫