অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান’

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, তারেক রহমান বিদেশে থেকে দেশ নিয়ে চিন্তা করছেন। কিন্তু তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা জানি তিনি দেশ, জনগণ, রাজনীতি, অর্থনীতি এমনকি ঢাকার যানজট নিয়েও চিন্তা করেন। জনগণ দায়িত্ব দিলে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, গ্রেফতারি পরোয়ানা দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ঠেকানো যাবে না।

তিনি বলেন, একজন ব্যক্তি কখনও রাষ্ট্র হয় না। রাষ্ট্রের সংজ্ঞা হলো ভূখ-, জনগণ, সরকার ও সার্বভৈৗমত্ব থাকবে। এসব মিলিয়েই রাষ্ট্র। কিন্তু ব্যক্তি নিয়ে মন্তব্য করলেও রাষ্ট্রদোহী মামলা হয়। গত ৯ বছরে তারেক রহমানের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি।

বিএনপির এ নেতা বলেন, কার্ড খেলায় একটা কথা আছে, যখন কিছু খেলার থাকেনা তখন রং খেলে। সরকারের অবস্থাও সেরকম হয়েছে। সরকার যখন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারছে না রং খেলার মতো মিথ্যা মামলা দিচ্ছে।

যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের কয়েকজন নেতার নাম উল্লে¬খ করে তিনি বলেন, তারা মামলায় জর্জরিত হয়ে আত্মগোপনে রয়েছে এবং দলের জন্য কাজ করছে।

তিনি আরো বলেন, বঙ্গবীর কাদের সিদ্দীকিকে রাজাকার বলছে তারাই যারা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিষেদাগার করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান’

আপডেট টাইম : ০২:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫