পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আইএস আতঙ্কে কাঁপছে ব্রিটেন

ডেস্ক: প্যারিসে সন্ত্রাসী হামলার পর সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ব্রিটেন।

অন্যদিকে সিরিয়া থেকে ব্রিটেনে ৪৫০ জঙ্গি ফিরে এসেছে বলে সন্ত্রাসী বিরোধী ইউনিট তথ্য প্রকাশ করেছে। বিভিন্ন স্টেশন, শপিং সেন্টার, গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে ইসলামিক স্টেটের পরবর্তী টার্গেট হতে পারে ব্রিটেন। ছদ্মবেশে সশস্ত্র পুলিশ কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছেন আর তাদের সমর্থনে রয়েছে এলিট ফোর্স স্পেশাল রিকনেসাঁ রেজিমেন্ট।

ইরাক ও সিরিয়া সংক্রান্ত ৬০০ সন্ত্রাসী মামলা পর্যালোচনা করে দেখছে স্কটল্যান্ড ইয়ার্ড। নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী কার্যালয়ের পরিচালক চার্লস ফার জানান, যেসব ব্রিটিশ ইরাক ও সিরিয়ায় গিয়ে লড়াই করতে পারেনি তাদেরকে ব্রিটেনে হামলায় উৎসাহিত করছে আইএস।

তিনি জানান, ৭৫০ জনের মত ব্রিটিশ নাগরিক সিরিয়ার গিয়েছিল। তাদের মধ্যে ৬০ ভাগই ফেরত এসেছে আর ৭০ জন ব্রিটিশ মারা গেছেন। ফার জানান, যারা ফেরত আসছে তারা আরো বেশি ‘তরুণ’ হয়ে ফিরছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, প্যারিসের মত একই হুমকি রয়েছে ব্রিটেনের।ছদ্মবেশী পুলিশ কর্মকর্তারা ব্রিটেনের পাতালপথ ও রেল স্টেশনে উচ্চ সতর্কতাবস্থায় রয়েছে। এর আগে ব্রিটিশ বংশোদ্ভূত জিহাদি জন ওরফে মোহাম্মদ ওমওয়াজি নামের আইএসের এক জল্লাদকে হত্যার দাবি করেছে পেন্টাগন। তার পরদিনই প্যারিসে ভয়াবহ হামলা হয় যাতে অন্তত ১২৯ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

সূত্র: ডেইলি টেলিগ্রাফ

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আইএস আতঙ্কে কাঁপছে ব্রিটেন

আপডেট টাইম : ০৩:০০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫