অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

খালেদার বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী

ঢাকা: লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আজ শনিবার বিকেলে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৬৬ দিন পর দেশে ফিরেছেন তিনি।

তার দেশে ফেরাকে ঘিরে ও বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে গুলশান চেয়ারপারসনের বাসভবনকে (ফিরোজা) ঘিরে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার বিকেল ৫টা ১৩ মিনিটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান খালেদা জিয়া। এরপর ৫টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা দেন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় বেগম জিয়ার গাড়িবহর খিলক্ষেত থানার সামনে রয়েছে বলে জানা গেছে।

খালেদা জিয়ার বিমানবন্দরে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গুলশান চেয়ারপারসনের বাসভবনের সামনে দিয়ে তিন দফা জল কামানের গাড়ি মহড়া দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় দুই ভ্যান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খালেদা জিয়ার বাসভবনকে ঘিরে অবস্থান গ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

খালেদার বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী

আপডেট টাইম : ০২:০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫