অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

বাংলাদেশ ভ্রমণে ফের যুক্তরাজ্যের সতর্কতা

ঢাকা: বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের নাগরিকদের ফের যথাযথ সাবধানতা ও উচ্চপর্যায়ের নজরদারি রাখতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি বগুড়ায় শিয়া মসজিদে হামলায় একজন নিহত হওয়াকে কেন্দ্র করে সহিংস হামলার আশঙ্কায় শুক্রবার এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

লন্ডনে জারি করা এ সতর্কতায় যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘প্রতিবছর যুক্তরাজ্যের প্রায় ৭৫ হাজার নাগরিক কোনো দুর্ঘটনা ছাড়াই বাংলাদেশ ভ্রমণ করলেও যাঁরা দেশটিতে থাকেন বা ভ্রমণ করেন, তাঁদের সতর্ক থাকতে আহ্বান জানানো যাচ্ছে।’ তবে নতুন এই সতর্কতা কতদিন বহাল থাকবে তা জানানো হয়নি।

সতর্কবার্তায় বলা হয়েছে, সেপ্টেম্বর ২০১৫ থেকে দেশটিতে নানা সন্ত্রাসী হামলা হচ্ছে। এই সময়ের মধ্যে দুই বিদেশি নাগরিক হত্যাসহ দিনাজপুরে এক ইতালীয় যাজকের ওপর হামলা হয়েছে। এছাড়া

শিয়াদের ওপর দুটি হামলা এবং ঢাকায় পুলিশের ওপর হামলার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এর আগে গত ১১ নভেম্বর যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশের ভেতরে চলাফেরায় সতর্ক করা হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

বাংলাদেশ ভ্রমণে ফের যুক্তরাজ্যের সতর্কতা

আপডেট টাইম : ০২:৪৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫