অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই আফ্রিদির হাফসেঞ্চুরি

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাটিং ঝলক দেখিয়েছেন পাকিস্তানী তারকা শহিদ আফ্রিদি।

বুধবার সিলেট সুপারস্টার্সের হয়ে মাঠে নেমে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। মাত্র ৩৩ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ‘বুম বুম’ খ্যাত এই তারকা। স্বদেশী মোহাম্মদ আমিরের বলে বোল্ড আউট হওয়ার আগে আফ্রিদি করেছেন ৪১ বলে ৬২ রান।

পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে থাকা দুই দল; সিলেট সুপারস্টার্স ও চিটাগাং ভাইকিংস। বুধবার সন্ধ্যায় বিপিএলে ঘুরে দাঁড়ানোর মিশনে মুখোমুখি হয়েছে এই দুই দল। আর সেই লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিং করছে সিলেট। তবে শুরুটা ভাল হয়নি মুশফিকুর রহিমের দলের। মাত্র ২২ রান তুলতেই ৪ উইকটে হারিয়েছে সুপারস্টার্সরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান এই ম্যাচে টস জিতেছে চিটাগাং ভাইকিংস। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। সিলেটের হয়ে ইনিংস ওপেন করেছেন দিলশান মুনাবিরা ও নুরুল হাসান। তবে প্রথম ওভারের তৃতীয় বলেই রান আউট হয়েছেন মুনাবিরা; দলীয় ৪ রানে।

এরপর পরবর্তী ১৮ রানের মধ্যেই নুরুল হাসান, রবি বোপারা ও অধিনায়ক মুশফিকের উইকেট হারিয়েছে সিলেট সুপারস্টার্স। এর মধ্যে ৯ বলে ১১ রান করা বোপারা পড়েছেন রান আউটের কবলে। আর নুরুল ৬ রান করে বিলওয়াল ভাটির এবং মুশফিক কোনো রান না করেই তাসকিন আহমেদের শিকারে পরিণত হয়েছেন।

দলের এই অবস্থায় আফ্রিদিকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন মুমিনুল হক। কিন্তু ব্যক্তিগত ৯ রানে শফিউল ইসলামের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েছেন তিনি। ৪৬ রানে পঞ্চম উইকেট হারিয়েছে সিলেট। দলীয় ৬৩ রানে নাজমুল হাসান মিলন আউট হলে বড় সংগ্রহের আশা মলিন হয়েছে সিলেটের। তবে আফ্রিদি ও আরেক পাকিস্তানী তারকা সোহেল তানভীরের ৬০ রানের জুটি হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে চিটাগংয়ের জন্য।

আসরে এটি সিলেট সুপারস্টার্সের পঞ্চম ও চিটাগাং ভাইকিংসের ৬ষ্ঠ ম্যাচ। ঢাকা পর্বে দুই দলের লড়াইয়ে ১ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল চিটাগাং। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই আফ্রিদির হাফসেঞ্চুরি

আপডেট টাইম : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫