অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ক্ষমতাসীনরা রাজনৈতিক দেউলিয়া হয়ে বিরোধীদল ও জোট ভাঙ্গার ষড়যন্ত্রে নেমেছে: ফখরুল

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিরোধীদল ও জোট ভাঙ্গার ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় কাউন্সিল সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আজকে আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণের কারণে দলীয় কার্যালয়ে পর্যন্ত সভা সমাবেশ করা যাচ্ছে না। ক্ষমতায় আসার পর থেকে গত কয়েক বছরে বিরোধী মতের নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন করছে তারা।

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা শুধু স্বাধীনতা যুদ্ধের সময়ই ঘটেছিল। এটা আবার আওয়ামী লীগের সময় হচ্ছে।’

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন দেশের মানুষ ও গণতন্ত্রের মহাসংকট চলছে। তাই দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য দরকার। আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করছি। তাই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ক্ষমতাসীনরা রাজনৈতিক দেউলিয়া হয়ে বিরোধীদল ও জোট ভাঙ্গার ষড়যন্ত্রে নেমেছে: ফখরুল

আপডেট টাইম : ০২:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬