অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সবার জন্য দরজা খুলে দিল ফ্রান্সের শত শত মসজিদ

ডেস্ক: ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে ফ্রান্সের শত শত মসজিদ আজ সবার জন্য তাদের দরজা খুলে দিয়েছে।

মুসলিম নেতারা বলছেন, ফ্রান্সে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভূল ধারণা বদ্ধমূল হয়ে আছে। তারা সবাইকে মসজিদে আমন্ত্রণ জানিয়ে সেই ধারণা ভেঙ্গে দিতে চান। এর লক্ষ্য সব সম্প্রদায়ের মধ্যে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করা।

মসজিদগুলোতে আজ সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেখানে তাদের চা এবং কেক দিয়ে আপ্যায়ন করা হবে। সেখানে আলোচনা, কর্মশালা এবং বিতর্ক হবে। প্রার্থনা করা হবে সবার জন্য।

ফ্রান্সে গত বছর রম্য ম্যাগাজিন ‘শার্লি এবডো’ এবং এক ইহুদী সুপারমার্কেটে জঙ্গী হামলার প্রথম বার্ষিকীতে এই উদ্যোগ নেয়া হলো।

ফ্রান্সে মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন ‘ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথে’র প্রধান আনোয়ার কিবিবেচ বলেন, তারা মানুষে মানুষে সংহতির বিষয়টির ওপর জোর দিতে চান।

ফ্রান্সে গত বছর বেশ কয়েকটি জঙ্গী হামলার পর সেখানে মুসলিম বিদ্বেষের ঘটনা বাড়ছে বলে মনে করা হচ্ছে।

ইউরোপে সবচেয়ে বেশি মুসলিম থাকে ফ্রান্সে। এদের বেশিরভাগই এসেছেন উত্তর আফ্রিকার সাবেক ফরাসী উপনিবেশগুলো থেকে।

সূত্র: বিবিসি

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সবার জন্য দরজা খুলে দিল ফ্রান্সের শত শত মসজিদ

আপডেট টাইম : ০২:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬