অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক জন্ডিসে আক্রান্ত: সৈয়দ আশরাফ

কিশোরগঞ্জ: অর্থমন্ত্রী, তার মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক এখন জন্ডিসে আক্রান্ত। এর ফলে বিনিয়োগ কমে গেছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আজ শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। দেশের আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের ব্যবসার জ্ঞান ও অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন সৈয়দ আশরাফ।

কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

এসময় তিনি জেলার ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নেন। সামগ্রিকভাবে দেশে বিনিয়োগ কমে যাওয়ার জন্য ব্যাংকের উচ্চ সুদের হারকে দায়ী করেন তিনি। এজন্য অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সমালোচনা করেন তিনি।

এছাড়া দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যারা জড়িত তাদের ব্যবসায়িক জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়েও সমালোচনা করেন তিনি।

সরকার দেশের উন্নয়নের স্বার্থে শিল্প ও বাণিজ্যকে উৎসাহিত করছে জানিয়ে সৈয়দ আশরাফ ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক জন্ডিসে আক্রান্ত: সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ০৩:১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬