পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সুনামগঞ্জে স্ত্রী হত্যান্তরকের যাবজ্জীবন

বাংলার খবর২৪.কম,jail1সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ রায় দেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল আজিজ ওরফে কাশিম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সিংয়েরগাও গ্রামের বাসিন্দা। তিনি জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১৭জুন বিকালে দাম্পত্য কলহের জের ধরে স্বামী আব্দুল আজিজ তাঁর স্ত্রী ছবুতারা বেগমকে (২৫) গলাটিপে ও তলপেটে লাথি মেরে অজ্ঞান করে পালিয়ে যায়। আহত অবস্থায় এলাকাবাসী ছবুতারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় রাতেই জগন্নাথপুর থানায় একটি মামলা করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সুনামগঞ্জে স্ত্রী হত্যান্তরকের যাবজ্জীবন

আপডেট টাইম : ০২:২০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪