পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাহুবলে দুই বাসের সংঘর্ষ: নিহত বেড়ে ৩

ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। এ ঘটনায় আহত প্রায় ১০ জন। সোমবার (১৯ মে) দিনগত রাত ১টায় জেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বাংলানিউজকে এ তথ্য দেন।

নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার সুলতান উদ্দিনের ছেলে তৌকির হাসান ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে আবুল কালাম।

ওসি মাহমুদুল হক বলেন, দুপুর আড়াইটায় ভারী বর্ষণের সময় সিলেট থেকে ঢাকামুখী রিয়েল কোচ সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আল মোবারাকা পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল কালামসহ দুইজন মারা গেছেন।

খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে এবং আহতদের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তৌকিরকে মৃত ঘোষণা করেছেন।

এদিকে, ঘটনাস্থলে মারা যাওয়া দু’জনের মরদেহ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আবুল হোসেন ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি দুটি বাসের চালক ছিলেন এবং তৌকির তার এলাকায় ফটোকপির ব্যবসা করতেন।

রাত ১টার দিকে স্বজনরা মরদেহ নেওয়ার জন্য হবিগঞ্জের পথে ছিলেন। আহতদের হবিগঞ্জ ও সিলেটের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাহুবলে দুই বাসের সংঘর্ষ: নিহত বেড়ে ৩

আপডেট টাইম : ০৬:৫৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫