পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কারওয়ান বাজার রেললাইনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাংলার খবর২৪.কম: 500x350_9efeed5e056a4949af4547c7fa3c75ba_image_97946_0ট্রেনে কাটা পড়ে চারজনের প্রাণহানির ঘটনায় অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের। রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সকাল ১০টা থেকে রেলকর্তৃপক্ষ বুলডোজার দিয়ে রেললাইনের ওপর বসা মাছবাজার এলাকার ডান পাশ থেকে অভিযান শুরু করেছে। সেখানকার ঘরগুলো ভেঙে দেয়া হচ্ছে।

রেলওয়ের সম্পত্তি কর্মকর্তা নুরুন্নবী কবির জানান, আজ কারওয়ান বাজার রেলক্রসিং থেকে তেজগাঁও পর্যন্ত উচ্ছেদ চলবে। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে রেললাইনের ওপর বসা মাছের বাজারে দুই ট্রেনের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন চারজন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আরো পাঁচজন।

কমলাপুর রেল স্টেশন থানার অপারেশন অফিসার রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, গত ৯ মাসে ট্রেনের নিচে পড়ে ২৩৮ জন মারা গেছেন। এর মধ্যে ১৯২ জন পুরুষ এবং ৪৬ জন নারী। তবে এর মধ্যে আত্মহত্যার কয়েকটি ঘটনাও রয়েছে বলে তিনি জানান।

রেল সূত্রে জানা গেছে, বর্তমানে নারায়ণগঞ্জ থেকে টঙ্গী পর্যন্ত রেলরুটে ৩৫টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অবৈধ ২১টি এবং বৈধ রেলক্রসিং মাত্র ১৪টি। অনুমোদনহীন ক্রসিংয়ে কোনো গেটম্যান থাকে না। রেললাইনের ওপর বাজার গড়ে ওঠায় অহরহ দুর্ঘটনা ঘটছেই। যেখানে রেলক্রসিং সেখানেই বসেছে অবৈধ বাজার।

কারওয়ান বাজারে সংঘটিত দুর্ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশ বলছে, বারবার রেললাইন ও পাশের জায়গায় বাজার-দোকান সরিয়ে নেয়ার বিষয়ে তাগিদ দেয়ার পরও ব্যবসায়ীরা কোনো কথা শোনেন না। তারা রেললাইনের ওপর নির্দ্বিধায় করছেন মাছের ব্যবসা। ভোর থেকে অনেক লোকজন জমা হয় সেখানে। যখন কোনো ট্রেন আসে বা যায় তখন যে মানুষ নিরাপদ দূরত্বে যাবে, তার কোনো জায়গা থাকে না। দুই পাশের রাস্তায় রয়েছে অসংখ্য দোকান। এ কারণে প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কারওয়ান বাজার রেললাইনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট টাইম : ১২:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪