পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি কারাগারে

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা ৩৪ হাজার ৭৯৬ জনের বিপরীতে ৬৯ হাজার ৭৭৪ জন বন্দি রয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য সাইমুম সরওয়ার কমলের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বন্দির ধারণ ক্ষমতার বিষয়টি জড়িত নয়। তবে দেশের এলাকা বা অঞ্চলভিত্তিক অপরাধের প্রবণতা হ্রাস-বৃদ্ধি হয়। সে ক্ষেত্রে অপরাধীর সংখ্যাও কমে বাড়ে।

তিনি বলেন, উত্তরোত্তর বন্দি সংখ্যা বৃদ্ধি, বর্তমান ধারণ ক্ষমতা এবং আটক বন্দির গড় সংখ্যা বিবেচনায় কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৮০ হাজার হওয়া উচিত।

সরকারি দলের সদস্য সিরাজুল ইসলাম মোল্লার অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের দেয়া সর্বশেষ তথ্যানুসারে বিভিন্ন দেশে অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে আটক ও বিচারাধীন বাংলাদেশি নাগরিকের সংখ্যা ১৩ হাজার ২৪ জন। তবে আরও কিছু বাংলাদেশি নাগরিক বিভিন্ন অপরাধজনিত কারণে বিদেশের কারাগারে আটক থাকতে পারেন। এ বিষয়ে দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে হালনাগাদ তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি কারাগারে

আপডেট টাইম : ০২:৪২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬