পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সারিন্দা বাজিয়ে খুনিদের আড়াল করতে চায় সরকার: নজরুল

ঢাকা : যখনই কেউ মারা যায়, তখন সারিন্দা বাজানোর মতো সরকার বলেই চলছে যে, এর জন্য বিএনপি-জামায়াত দায়ী। সাম্প্রতিক হত্যাকা-গুলোর জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে সরকার আসলে খুনিদের আড়াল করতে চাইছে বলে দাবি করেছেন নজরুল ইসলাম খান।

সরকারের উদ্দেশে বিএনপি নেতা নজরুল বলেন, এসব কথাবার্তা বন্ধ করুন। বিএনপি খুন-হত্যা-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, একটা ঘটনার সাথে সাথে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যদি রায় দিয়ে দেওয়া হয় যে এর জন্য দায়ী অমুক। তাহলে তার অধস্থন কোনো কর্মচারীর সাহস আছে যে এর বাইরে অন্য কোনো রিপোর্ট করবে, তদন্তে যা-ই পাওয়া যাক না কেন।

এভাবে তদন্ত ও বিচারকে প্রভাবিত করার ফলেই এই হত্যাকা- বন্ধ হচ্ছে না। কারণ যারা আসল অপরাধী তাদেরকে আড়াল করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে পার পেয়ে যাওয়ার জন্য উল্লেখ করেন তিনি।

আমরা বার বার আমরা বলছি, খুনি ও জঙ্গিদের ধরার জন্য বিএনপি সহযোগিতা করতে রাজি আছে। তারপরও রাজনৈতিক কারণে অভিযোগ তুলে আসল খুনিকে আড়াল করার যে চেষ্টা, এটার কারণ কী তার তদন্ত করার বিষয়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ এক অনিরাপদ ও অস্বস্তিকর পরিস্থিতিতে আছে। কে কখন কোথায় গুম হয়ে যাবে, কে কোথায় কখন খুন হয়ে যাবে, কেউ জানে না।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকা-ের কোনো কূল-কিনারা না হওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতা। তিনি বলেন, আজ তনু হত্যার বিচার হচ্ছে না। পত্রিকায় দেখলাম তার পরিবার বলেছেন, আল্লাহর কাছে বিচার দিলাম। ব্লগার অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় বলেছেন, আসলে সরকারের আগ্রহ নেই বিচার করার। প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।

মানুষ হতাশ ও নিরাশ হয়ে যাচ্ছে। এর পরিবর্তন দরকার। আমরা বিশ্বাস করি, জনপ্রতিনিধিত্বশীল ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার ছাড়া এধরনের দুর্ভোগ ও অনিশ্চয়তার অবসানের কোনো সুযোগ নেই।

বাংলাদেশের পোশাক শিল্পের কর্মীরা ন্যায্য মজুরি পাচ্ছে না অভিযোগ করে শ্রমিক নেতা নজরুল বলেন, সরকারের ঘোষিত পে-কমিশনের ন্যুনতম মজুরি হল ৮ হাজার ২০০ টাকা। আর পোশাক শিল্পের শ্রমিকদের ন্যুনতম মজুরি হল ৫ হাজার ৩০০ টাকা।

অর্থাৎ সরকার নিজে যে ন্যুনতম মজুরি ঠিক করেছে, তার থেকে তিন হাজার টাকা কম মজুরি পাচ্ছেন পোশাক শিল্পের শ্রমিকরা। এ নিয়ে দাবি করতে যাবেন, এ নিয়ে আন্দোলন করতে যাবেন, তখন আপনাকে বলা হবে এ শিল্পের শত্রু, রপ্তানির শত্রু, অর্থনীতির শত্রু, দেশের শত্রু।

পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে লেবার পার্টির উদ্যোগে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা নজরুল। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, সহ-সভাপতি ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, শ্রমিক ফেডারেশনের সহকারী সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সারিন্দা বাজিয়ে খুনিদের আড়াল করতে চায় সরকার: নজরুল

আপডেট টাইম : ১২:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬