পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

গাজীপুরে অপহৃত শিশু রাজশাহীতে উদ্ধার

গাজীপুর কালিয়াকৈর থেকে দেড় বছর বয়সী শিশু সাকিবকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

সোমবার বেলা ২টার দিকে শিশু সাকিবকে উদ্ধার করা হয়।

আটক দুই অপহরণকারী হলেন রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর এলাকার দুলু মহলদারের মেয়ে কেয়া (১৮) ও রাজশাহী মহানগরীর বুধপাড়া পশ্চিমপাড়ার হারেছ আলীর ছেলে আমিনুল ইসলাম (২৮)।

র‌্যাব-৫ রাজশাহী অফিসে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, অপহৃত সাকিবের বাবা মজিবুর রহমান ঝুট ব্যবসায়ী। এক মাস আগে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ওই এলাকায় আগে থেকেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন রাজশাহী মহানগরীর মতিহার থানার হারেছ আলীর ছেলে সাইফুল ইসলাম বুলবুল ও কথিত স্ত্রী কেয়া। তারা ঝুট ব্যবসায়ী মজিবুর রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন।

রোববার বেলা ১টায় বুলবুল সাকিবের বাড়িতে উপস্থিত হন। এ সময় বুলবুল সাকিবের মাকে বলেন, সাকিবকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বুলবুলের কাছে সাকিবকে দিয়ে মা ভেতরে যান। কিছুক্ষণ পর বাইরে এসে সাকিবকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন তিনি।

বিকেল ৪টায় বুলবুল ফোন দিয়ে জানান, সাকিব তাদের কাছে আছে। পরদিন সোমবার সকালে সাকিবের বাবা মজিবুর রহমানের কাছে ফোন দিয়ে বুলবুল ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। না দিলে সাকিবকে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় সাকিবের বাবা কালিয়াকৈর থানায় অপহরণের মামলা দায়ের করেন। সেই সঙ্গে র‌্যাব-১ উত্তরায় লিখিত অভিযোগ দেন।

অনুসন্ধানে র‌্যাব জানতে পারে অপহরণকারীরা শিশু সাকিবকে নিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অবস্থান করছে। এরপরই র‌্যাব-৫ রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। সেই সঙ্গে অপহরণকারী কেয়া ও সাইফুল ইসলাম বুলবুলের ভাই আমিনুল ইসলামকে আটক করে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

গাজীপুরে অপহৃত শিশু রাজশাহীতে উদ্ধার

আপডেট টাইম : ০৬:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬