অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সালমাকে ছাড়াই…

ডেস্ক : ডান কাঁধে চোট পাওয়ায় আয়ারল্যান্ড সফরে যেতে পারছেন না বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সালমা খাতুন।

রোববার সন্ধ্যায় আয়ারল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

আগামী ২ সেপ্টেম্বর নর্দান আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে নারী ক্রিকেটাররা। ৫ ও ৬ সেপ্টেম্বর হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৮ ও ১০ সেপ্টেম্বর দুই দল দুটি ওয়ানডে ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচ হবে লন্ডনডেরির ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে।

সালমা খাতুনকে ছাড়া ভালো করতে দৃঢ়প্রত্যয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক ও ম্যানেজার আতহার আলী খান। তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই সালমা খাতুনের অভিজ্ঞতা মিস করব। সে বর্তমান সময়ে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। সে ক্যাম্পে যোগ দিয়েছিল কিন্তু বোলিং করতে পারেনি। দীর্ঘমেয়াদী চিন্তায় আপাতত তাকে বিশ্রামে রাখা হয়েছে। কারণ সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ আছে।’

দল নিয়ে আতহার আলী খান বলেন, ‘আমাদের দলটি বেশ শক্ত। ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ দুজন লেগ স্পিনার আছে। বাঁহাতি স্পিনার আছেন নাহিদা আক্তার। নতুন মুখ জান্নাতুল ফেরদৌসও স্পিনে পারদর্শী। মিডলঅর্ডারে ভালো ব্যাটিং করতে পারবে। পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কেড়েছে। সুরাইয়া আঝমিন তৃতীয় পেসার হিসেবে কাজে আসবে। ব্যাটিং নিয়ে কিছুট চিন্তিত। আয়েশা রহমান ও সানজিদা ইসলাম রানে নেই। ফারজাদা হক আমাদের সেরা ব্যাটসম্যান। ও ভালো সঙ্গী পেলে আমাদের বড় স্কোরের সম্ভাবনা থাকবে।’

‘দল হিসেবে আমরা বেশ আত্মবিশ্বাসী। আমরা র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের থেকে এগিয়ে আছি। ভিন্ন কন্ডিশনে ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে আমরা উড়াল দেব। আমরা কঠোর পরিশ্রম করেছি। এবার তার প্রতিফলন দেখতে চাই।’-বলেন আতহার।

প্রসঙ্গত, নারী দলের কোচের দায়িত্বে রয়েছেন সারওয়ার ইমরান।

বাংলাদেশ স্কোয়াড : সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, লতা মন্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিদা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আঝমিন, জান্নাতুল ফেরদৌস।
স্ট্যান্ড বাই : শারমিন আক্তার সুপ্তা, শায়লা শারমীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সালমাকে ছাড়াই…

আপডেট টাইম : ০৫:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬