অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হতদরিদ্রদের ঘর দিবেন শেখ হাসিনা

প্রতিবেদক ।।

তৃণমূল থেকে হতদরিদ্রদের তালিকা পেলে তাদেরকে ঘর তুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্য তিনি এ প্রতিশ্রুতি দেন।

শনিবার দুপুর ১টা ২০ মিনিটে বক্তব্য শুরু করেছেন শেখ হাসিনা। এর আগে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে জাতীয় সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা

বক্তব্যের শুরুতে উপস্থিত কাউন্সিলর, ডেলিগেট, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিদের অভিবাদন জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণ করেন শেখ হাসিনা। পাশাপাশি মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও জাতীয় চার নেতাকে স্মরণ করেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠানকালীন সময় তৃণমূলের সকল নেতার অবদানকে স্মরণ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল ১৯৪৯ সালে। প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, শত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের সকল রাজনৈতিক দল, নেপাল, ভূটান, রাশিয়াসহ পৃথিবীর প্রতিটি জনগন স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন জানায়। সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা।

তিনি বলেন, পচাত্তরের পর অবৈধভাবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখল শুরু হয়। গণতান্ত্রিক অধিকার হারিয়ে যায়।

শেখ হাসিনা বলেন, অত্যাচার নির্যাতন সহ্য করেও বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য সংগ্রাম করেছেন। আমরা কাছ থেকে তা দেখেছি।

গণমানুষের সমর্থনে আমি বাংলাদেশে ফিরে আসি। আওয়ামী লীগের কাছে আমি কৃতজ্ঞ বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

হতদরিদ্রদের ঘর দিবেন শেখ হাসিনা

আপডেট টাইম : ১২:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০১৬