পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে হবে : নজরুল

যে সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে এ অনুষ্ঠানের তিনি একথা বলেন।

তিনি বলেন, আলোচনা বড় কথা নয়, সবার সম্মতি ও পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এমন লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে যারা তাদের মাথা কারো কাছে বন্দুক রাখবে না। মেরুদণ্ড সোজা রাখবেন এবং সাংবিধানিক অধিকার রক্ষায় দায়িত্ব পালন করবেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু-কিশোর মেলা।

নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রনের বাহন হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়া যায়। যারা বর্তমানে নির্বাচন কমিশনে আছেন তারা অর্থব।

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের জীবন জীবিকা নিরাপত্তাহীন। প্রতিনিয়তই মানুষ খুন, নারী শিশু নির্যাতিত। বিচার পাই না। মূল কারণ হচ্ছে অপরাধগুলোকে রাজনীতিকরণ করা হচ্ছে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অপরাধ দমনের চেষ্টা না করে, প্রতিপক্ষ দমন করা শুভ দৃষ্টান্ত নয়। এটা অপরাজনীতি, অপশাসন।

ইতালি নাগরিক তাবেল্লা সিজার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, র্যাব বলছে তাবেল্লা হত্যা সঙ্গে নব্য জঙ্গিরা জড়িত। অথচ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এর সঙ্গে ঢাকা মহানগর বিএনপি নেতা কাইয়ুম জড়িত। অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। এতে রাজনীতি সম্পৃক্ত করা হলে অপরাধীরা আঁড়ালে চলে যায়।

এ সময় তিনি বলেন, জাতীয় কবিও একজন সৈনিক ছিলেন। দখলদার ইংরেজদের বিরুদ্ধে কলম ধরেছেন, জনগণকে উদ্ভুদ্ধ করেছেন স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানও একজন সৈনিক ছিলেন। তিনি চিত্ত বিনোদনের জন্য শিশু পার্ক, প্রতিভা বিকশিত করতে শিশু একাডেমি, নতুন কুড়ি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

এর আগে সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে হবে : নজরুল

আপডেট টাইম : ০৩:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬