অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

শর্ত সাপেক্ষে ২০০ যুদ্ধবিমান কিনছে ভারত

বিদেশি বিমান নির্মাতা কোম্পানির কাছ থেকে ২০০ যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করছে ভারত। ভারতের বিমানবাহিনী (আইএএফ) শনিবার এ তথ্য জানিয়েছে। তবে এসব যুদ্ধবিমান ক্রয়ে ভারত শর্ত দিয়েছে, বিমানগুলো নির্মাণে ভারতীয় কোনও কোম্পানিকে সহযোগী হিসেবে নিতে হবে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বিষয়টি জানা গেছে।

আইএএফর-এর দেওয়া তথ্য অনুসারে, একক ইঞ্জিনের ২০০টি যুদ্ধবিমান ভারতে উৎপাদনের আলোচনা চলছে। যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে ৩০০টিও হতে পারে। এসব যুদ্ধবিমান হবে সোভিয়েত যুগের প্রযুক্তিতে তৈরি পুরনো যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হবে। এগুলো নির্মাণে প্রায় ১৩-১৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারতের সবচেয়ে বৃহত্তম সামরিক বিমান ক্রয়ের ঘটনা হবে এটা।

গত মাসেই ফ্রান্সের সঙ্গে অত্যাধুনিক ৩৬টি রাফালে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করেছে ভারত। এরপর আইএএফ নিজেদের শক্তি বৃদ্ধির জন্য আরও যুদ্ধবিমান চাচ্ছে। বর্তমানে চীন ও পাকিস্তান সীমান্তে ভারতের যুদ্ধবিমানগুলোর একতৃতীয়াংশ মোতায়েন রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসন চায়, আগামীতে যেসব যুদ্ধবিমান ক্রয় করবে ভারত তা নির্মাণে যেনও ভারতীয় কোনও কোম্পানি সংশ্লিষ্ট থাকে। যাতে করে পরবর্তীতে নিজেরাই যুদ্ধবিমান নির্মাণে সক্ষম হয় ভারত।

বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানিয়েছে, তারা ভারতে এফ-সিক্সটিন যুদ্ধবিমান ভারতে নির্মানে আগ্রহী। শুধু ভারতের সেনাবাহিনীর জন্য নয়, তারা এখানে নির্মিত বিমান রফতানিও করতে চায়। সুইডেনের সাবও গ্রিপেন বিমান নির্মাণের প্রস্তাব দিয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

শর্ত সাপেক্ষে ২০০ যুদ্ধবিমান কিনছে ভারত

আপডেট টাইম : ০৪:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬