পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১ বছরের জামিন

বাংলার খবর২৪.কমindex_51397: চট্টগ্রামের রাঙুনিয়া এলাকায় চাঁদাবাজি ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১ বছরের জামিন দিয়েছেন আদালত।

রোববার বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

আদালত সূত্রে জানা যায়, রাঙুনিয়া এলাকায় চাঁদাবাজি ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ওই এলাকার জসিম উদ্দিন রাঙুনিয়া থানায় সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পরে মামলা তদন্তকারী কর্মকর্তা ২০০৮ সালের ৭ মার্চ চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে ২০০৮ সালের ২২ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরী মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে।

২০০৮ সালের ২৭ আগস্ট বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মামলা স্থগিত করেন এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে জামিন দেন। এর আগেও এই একই মামলায় তার জামিন বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১ বছরের জামিন

আপডেট টাইম : ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪