পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১ বছরের জামিন

বাংলার খবর২৪.কমindex_51397: চট্টগ্রামের রাঙুনিয়া এলাকায় চাঁদাবাজি ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১ বছরের জামিন দিয়েছেন আদালত।

রোববার বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

আদালত সূত্রে জানা যায়, রাঙুনিয়া এলাকায় চাঁদাবাজি ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় ওই এলাকার জসিম উদ্দিন রাঙুনিয়া থানায় সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পরে মামলা তদন্তকারী কর্মকর্তা ২০০৮ সালের ৭ মার্চ চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে ২০০৮ সালের ২২ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরী মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে।

২০০৮ সালের ২৭ আগস্ট বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মামলা স্থগিত করেন এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে জামিন দেন। এর আগেও এই একই মামলায় তার জামিন বাড়ানো হয়েছিল।

উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

Tag :

ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী

সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১ বছরের জামিন

আপডেট টাইম : ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪