অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময় Logo পাটগ্রামে খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

ডেস্ক : আগামী ৭২ ঘণ্টায় নদীসমূহ বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে এসব এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আজ রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে এবং যাদুকাটা ও ভুগাই নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। এসব নদীর পানি সমতল আগামী ৭২ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। যা আগামী দুই দিন হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর

দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

আপডেট টাইম : ০১:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬