পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিশ্বের সবচেয়ে বড় ‘বিড়াল’

ডেস্ক : হারকিউলিস আসলে একটি ‘লাইগার’, অর্থাৎ সিংহ আর বাঘের সংমিশ্রণ৷ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম আছে বিশ্বের বৃহত্তম, জীবন্ত, অ-মেদবহুল মার্জার হিসেবে৷

হারকিউলিসের ওজন ৪১৮ কিলোগ্রাম। লম্বায় ৩ মিটার ৩৩ সেন্টিমিটার; দাঁড়ানো অবস্থায় তার কাঁধের উচ্চতা এক মিটার ২৫ সেন্টিমিটার৷ সে হল লায়ন (বাবা) আর টাইগার (মা) মিলিয়ে লাইগার৷ লাইগারদের আজকাল মুক্ত প্রকৃতিতে পাওয়ার উপায় নেই৷ এককালে নাকি এশিয়ায় যেমন বাঘ, তেমন সিংহ ছিল; তখন নাকি বনে-জঙ্গলে লাইগারদেরও দেখা পাওয়া যেতো৷

হারকিউলিসের একটি ভাইরাল ভিডিও প্রকাশিত হয় বছর তিনেক আগে৷ তারপর থেকে এ পর্যন্ত কয়েক লক্ষবার ক্লিক করা হয়েছে৷ তার বাস আজ যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের মির্টল বিচ সাফারি ওয়াইল্ডলাইফ রিজার্ভে৷ আগে থাকত মায়ামির জাঙ্গল আইল্যান্ড অ্যানিমাল থিম পার্কে৷ অনেকদিন ধরেই সে বিখ্যাত৷

তিন বছর বয়সেই তার ওজন দাঁড়িয়েছিল ৪০৮ কিলো৷ ২০০৫ সালে তাকে টুডে শো, গুড মর্নিং অ্যামেরিকা, অ্যান্ডারসন কুপার ৩৬০ ইত্যাদি শো-তে দেখা গেছে৷

ভাইরাল ভিডিও-তে হারকিউলিসকে নিয়ে যাওয়া হয়েছে লন্ডনে৷ সেখানে প্রথমেই সে বিটলসদের অ্যাবি রোড অ্যালবামের সেই প্রখ্যাত জেব্রাটির উপর ভুঁড়ি পেতে শুয়ে৷ তারপর তাকে দেখা যাচ্ছে একটি লন্ডন ট্যাক্সির পাশে৷ এইভাবেই এই ছোট্ট ভিডিওটিতে হারকিউলিসের সাইজের একটা আন্দাজ দেয়া চেষ্টা করা হয়েছে৷ একবার সে আন্ডারগ্রাউন্ড স্টেশনের প্রবেশমুখে, একবার ব্রিটেনের নিজস্ব লালরঙা টেলিফোন কেবিনের পাশে৷ শেষমেষ ছাদখোলা একটি দোতলা টুর বাস থেকে তাকে মাংসের টুকরো খাওয়ানো হচ্ছে৷
এই নেহাৎ হুলোবেড়ালটি আজও বুঝে উঠতে পারেনি, সে বাঘ না সিংহ…৷

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিশ্বের সবচেয়ে বড় ‘বিড়াল’

আপডেট টাইম : ০১:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬